বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ করল ওমান
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ AM

বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ করল ওমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১১/২০২৩ ১২:২০:০৪ PM

বাংলাদেশিদের জন্য সকল ভিসা বন্ধ করল ওমান

ছবি: সংগৃহীত


পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য যে কোনো ধরনের ভিসা দেওয়া স্থগিত রাখবে ওমান।  

ওমান অবজারভার ও টাইমস অব ওমানের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। তবে কোনো পত্রিকাতেই উল্লেখ করা হয়নি কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

ওমান অবজারভার বলছে, পরিষেবার উন্নতির লক্ষ্যে রয়্যাল ওমান পুলিশ তার ভিসা প্রদানের নীতি আপডেট করেছে।  এর ফলে এখন থেকে টুরিস্ট ভিসা বা ভিজিট ভিসাকে রেসিডেন্স স্ট্যাটাসে পরিণত করা যাবে না আগের মতো।  

নতুন এ নিয়মটি শুধু বাংলাদেশিদের জন্য নয়, যেকোনো দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে।  

তবে বাংলাদেশিদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ রাখার বিষয়ে কোনো কারণের কথা উল্লেখ করা হয়নি। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক