বিমানে বড় পরিবর্তন, চেয়ারম্যান পদে শূন্যতা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ AM

বিমানে বড় পরিবর্তন, চেয়ারম্যান পদে শূন্যতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৬ ০৬:৫২:৫৭ PM

বিমানে বড় পরিবর্তন, চেয়ারম্যান পদে শূন্যতা

সংগৃহীত


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে সরে যাচ্ছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ সোমবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বিমান মন্ত্রণালয়ে। এই পত্র অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানো হয়েছে।

গত বছরের ২৬ আগস্ট বিমান মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদে নিযুক্ত করে বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে। তিনি বিমানের সাবেক চেয়ারম্যান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মুয়ীদ চৌধুরীর স্থলাভিষিক্ত হন।

এদিকে আজ সোমবার সন্ধ্যায় শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদরদপ্তর বলাকাতে তাকে কর্মকর্তা-কর্মচারীরা বিদায়ী সংবর্ধনা দেবেন বলে জানা গেছে। বশির উদ্দিন একইসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও আছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক