শপথ শেষে সংসদীয় দলীয় সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৬ AM

শপথ শেষে সংসদীয় দলীয় সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৬ ০৭:১৭:৩৫ PM

শপথ শেষে সংসদীয় দলীয় সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

সংগৃহীত


জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি।এ সভায় প্রধানমন্ত্রীসহ সংসদীয় একাধিক পদে বিভিন্নজনকে নির্বাচিত করবে বিএনপি।

আজ সোমবার এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি জানান, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে হবে বিএনপির সংসদীয় দলের সভা হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।’

 উল্লেখ্য, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।সংসদ সদস্যদের শপথের পর বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু