এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ AM

এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০২/২০২৬ ০৭:০০:১৯ PM

এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

সংগৃহিত


বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেছেন, এলডিসি উত্তরণ পেছানোর পক্ষে সরকার। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় আজ থেকেই কাজ শুরু করছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দিতে চায় সরকার। এ নিয়ে আজ থেকেই কাজ শুরু হচ্ছে। পাশাপাশি সময়সীমা পেছাতে কীভাবে কাজ করা হবে; সেই পরিকল্পনাও তুলে ধরেন।  

তিনি বলেন, রোজা আগামীকাল আর আমরা দায়িত্ব নিলাম আজকে। আসলে এর মধ্যে রিঅ্যাকশন টাইমটা খুব কম। কিন্তু বাজারে পণ্যের ঘাটতি নেই, রোজার মধ্যে সংকট হবে না। এ বিষয়ে শঙ্কার কারণ নেই। আমি আপনাদেরকে সাউন্ড বাইট দেব না। ইনশাআল্লাহ কাজ করে দেখাব।

নতুন বাণিজ্যমন্ত্রী আরও বলেন, রপ্তানির সংকীর্ণতা তো আমাদের সবার জানা। কারণ আমাদের এক্সপোর্টের একটামাত্র পণ্য পুরো রপ্তানি পণ্যের প্রায় ৮৫ ভাগ। রপ্তানি বাজারে আরও নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা এবং আগামী দিনে সেই বাজারগুলিকে প্রসারিত করা পাশাপাশি যারা ব্যাবসার জন্য এগিয়ে আসবেন তাদেরকে ঠিকমতো সহায়তা করাই হবে আমাদের লক্ষ্য।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নিয়ম-নী*তিহীন কাঠের চু*ল্লিতে উ*জাড় হচ্ছে বৃক্ষসম্পদ
সুরমার দুই পাড়ে সবুজের হাতছানি, শুরু হচ্ছে সবুজ বিপ্লব
‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার আপসহীন প্রতীক’ - খন্দকার মুক্তাদির
শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু