জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ট্রাক, ফেলুডার সহ ২৫টি বালুর স্তূপ জ*ব্দ
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৪ PM

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ট্রাক, ফেলুডার সহ ২৫টি বালুর স্তূপ জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ০৮:০৬:৫৬ PM

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ট্রাক, ফেলুডার সহ ২৫টি বালুর স্তূপ জ*ব্দ

ছবিঃ নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে উত্তোলনকৃত মজুত করা বালুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ২৫টি বালুর স্তূপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন কাজে নিয়োজিত একটি ফেলুডার ও তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার  (০৫ মার্চ ২০২৬ খ্রি) তারিখে জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও  কলেজের পিছনে অবস্থিত বালুর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অবৈধভাবে মজুত করা আনুমানিক ২৫টি বালুর স্তূপ জব্দ করা হয়।জানা যায়, জব্দকৃত বালু পরবর্তীতে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করার পর সরকারি বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব। এ সময় ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভুমি)  জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: