জৈন্তাপুরে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার রহমত মারুফকে দল থেকে বহিষ্কার
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২৩ PM

জৈন্তাপুরে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার রহমত মারুফকে দল থেকে বহিষ্কার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ০১:৩১:১১ PM

জৈন্তাপুরে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার  রহমত মারুফকে দল থেকে বহিষ্কার

নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে সারী-গোয়াইন প্রকল্প এলাকায় মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও শ্রমিকদের মারধরের অভিযোগে গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা রহমত মারুফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রহমত মারুফের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাকে যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল।

এর আগে একই দিন জৈন্তাপুরের সারী-গোয়াইন প্রকল্প এলাকায় মাটিবাহী ট্রাক থেকে চাঁদা দাবি ও ট্রাক শ্রমিকদের মারধরের অভিযোগে জৈন্তাপুর মডেল থানা পুলিশ রহমত মারুফকে গ্রেফতার করে। এ ঘটনায় বৃহস্পতিবার  ট্রাক শ্রমিক মাহফুজুর রহমান রহমত মারুফ কে প্রধান আসামি ও তার বাবা জামাল আহমেদকে নামীয় সহ অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেছিলো।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: