সংগৃহিত
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জনগণ তাকে যে পবিত্র আমানত দিয়েছেন, তা তিনি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সততা ও নিষ্ঠার সঙ্গে রক্ষা করবেন। তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে এ দুই উপজেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিয়ানীবাজার সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল ও নাজিম উদ্দীন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস সবুর ও আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন কুটি, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন চৌধুরীর কন্যা বিএনপি নেত্রী সাবিনা খান পপি, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরামর্শ ও তত্ত্বাবধানে আয়োজিত এই ইফতার মাহফিলে সব রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি আশা প্রকাশ করেন, এভাবে সবাইকে সঙ্গে নিয়েই সিলেট-৬ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন নতুন সংসদ সদস্য
জৈন্তা বার্তা / ওয়াদুদ




