আমাদের সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪২ AM

আমাদের সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ০৭:৫৪:১৬ PM

আমাদের সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। ভাববে, এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিলেন। অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মানুষের মন থেকে মুছে দেবে বিএনপি।’

আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের জন্য দ্বিতীয় ও শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কর্মশালায় সংবিধান, রুলস অব প্রসিডিউর, কাস্টমস, কনভেনশন অব দি হাউস–এসব বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলাপ হয়েছে। সেই সঙ্গে বিশ্বের যেসব দেশ শক্তিশালী গণতন্ত্রের চর্চা করে, সেসব দেশের সংসদে চর্চার ওপর ক্লাস নেওয়া হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবেন, এই লক্ষ্যেই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বিএনপি। নতুনরা কীভাবে শুরু করবেন বা শিখবেন, সেসব বিষয় ফোকাস করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, তাদের ভেতরে কোনো খারাপ সংস্কৃতি না থাকলে, ভালো শিক্ষাটা পাবেন। একটা শিশু যেমন জন্মগ্রহণের পর সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেভাবে নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক