সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জ*ব্দ, আট*ক ১
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:১৭ PM

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জ*ব্দ, আট*ক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৩:৩৬:৫৩ PM

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জ*ব্দ, আট*ক ১

সংগৃহিত


সিলেট সদর উপজেলার বাদাঘাটের তেমুখী এলাকা থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) রাতে জালালাবাদ থানা পুলিশের চেকপোস্টে একটি জিরাবাহী ট্রাক আটক করা হলে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ট্রাকটি তল্লাশি করে ৯৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের সঙ্গে থাকা রাশেদ আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাশেদ আলী সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুনকড়ি গ্রামের মৃত কনু মিয়ার ছেলে।

সোমবার দুপুরে জালালাবাদ থানা পুলিশ তাকে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, চেকপোস্টে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৯৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ১২ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ