সিলেটের গোলাপগঞ্জ উপজেলা থেকে মিনহাজ আহমদ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিষপান করেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বুধবার (২০ মে) সকালে গোলাপগঞ্জ পৌর এলাকার সরস্বতী এলাকায় এ ঘটনা ঘটেছে। মিনহাজ ওই এলাকার রাহেল আহমদের ছেলে।
জানা গেছে, বুধবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় মিনহাজকে উদ্ধার করে স্বজনরা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
মিনহাজের ভাই মুন্না আহমদ জানান, মিনহাজ বিষপান করেছেন। এ ঘটনা চোখে পড়ার সাথে সাথে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাবার্তা / আরআর




