বালাগঞ্জে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৪৮ AM

বালাগঞ্জে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ১৯/০৫/২০২৬ ০৭:৫৩:৪৫ PM

বালাগঞ্জে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

সংগৃহিত


সিলেটের বালাগঞ্জ উপজেলা-এর মাধ্যমিক পর্যায়ের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাসব্যাপী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির ষষ্ঠ দিনে মঙ্গলবার (১৯ মে ২০২৬) বালাগঞ্জ ইউনিয়নের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়

সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল -'অর্থনৈতিক অভাবই দুর্নীতির মূল কারণ'।

বিপক্ষ দলের নুসরাত জাহান সাদিয়া, বুরহান মিয়া ও প্রান্ত দাস চ্যাম্পিয়ন এবং পক্ষ দলের ছায়েম হোসেন, নিলয় দাস প্রান্ত ও হোসাইন আহমদ রানার্সআপ হন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নুসরাত জাহান সাদিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন। এছাড়া বক্তব্য দেন আবিদ আলী, আবু সালেহ, মাহমুদুল হাসান, জাহিদুল ইসলাম, নুর আমিন, আহমুদুল হাসান ও অনিমা বিশ্বাস।

বালাগঞ্জ সরকারি কলেজ

সকাল ১২টায় কলেজ হলরুমে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল- 'দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকাই প্রধান'।

বিপক্ষ দলের সুজেল আহমদ জীবন, অচিত দাশ সায়ন্ত ও হুমায়ুন হোসেন রাহি চ্যাম্পিয়ন এবং পক্ষ দলের তিশা বেগম, ইফাত ইয়াসমিন রাইসা ও সুন্ময় চক্রবর্তী রানার্সআপ হন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সুজেল আহমদ জীবন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক মো. বুলবুল আহমদ। প্রধান অতিথি ছিলেন এ এস এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাব উদ্দিন শাহিন।

বালাগঞ্জ সরকারি দ্বারিকানাথ উচ্চ বিদ্যালয়

দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে 'অর্থনৈতিক অভাবই দুর্নীতির মূল কারণ' শীর্ষক বিতর্ক অনুষ্ঠিত হয়।

পক্ষ দলের প্রত্যাশা রায় লোপা, অহনা রানী নাথ ও শ্যামানন্দ দাশ চ্যাম্পিয়ন এবং বিপক্ষ দলের তৃপ্ত দত্ত বর্ণ, সুপ্রভা দাশ প্রমা ও দেবযানী দাশ রানার্সআপ হন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন প্রত্যাশা রায় লোপা।

সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন এ এস এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাব উদ্দিন শাহিন, অর্পিতা দাশ, তুলশী দাস, গোবিন্দ চক্রবর্তী, জাগির হোসেন, মিঠু বৈদ্য ও শিক্ষার্থী অন্নপূর্ণা দাশ প্রত্যাশা।

তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়

বিকেল ৩টায় বিদ্যালয়ের হলরুমে “দুর্নীতি প্রতিরোধে আইনই যথেষ্ট” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পক্ষ দলের অস্মি সূত্রধর প্রিয়াংকা, ফারহানা হোসেন নিহাত ও রাহমা ইসরাত চ্যাম্পিয়ন এবং বিপক্ষ দলের রাকিয়া আক্তার, পায়েল দাস ও জান্নাতুল ফেরদৌস খাদিজা রানার্সআপ হন। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন অস্মি সূত্রধর প্রিয়াংকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন এ এস এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহাব উদ্দিন শাহিন, ভৈরব চন্দ্র নাথ, রহিমা খাতুন, নাজনীন আরা তাহেরা খানম, সুপর্ণা রানী দেবী, আব্দুল মান্নান, প্রভাতী দেবনাথ সুইটি, রেজাউল করিম ও পৃকেশ দাশ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষানুরাগী ও সমাজসেবক এ এস এম আনোয়ারুল ইসলাম।

জৈন্তা বার্তা /ওয়াদুদ