সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা, অনুশীলন,স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে 'ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি উদ্বুদ্ধকরণ সভা, প্রশিক্ষণ, ক্যাম্পেইন ও শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৯ মে বিকেলে সোনার বাংলা উচ্চ বিদ্যালয় হল রুমে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে দুই শতাধিক শিক্ষার্থীদেরকে ওয়াশ বিষয়ক সচেতনতা ও অনুশীলন এবং সানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে ক্যাম্পেইন করা হয়। প্রশিক্ষণ ও ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কমিউনিটির স্বাস্থ্যঝুঁকি কমানো এবং নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা। আর্সেনিকমুক্ত ও বিশুদ্ধ পানির উৎস সংরক্ষণ এবং ব্যবহারের প্রয়োজনীয়তা। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করা। যা স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দল গঠন করে সচেতনতা ছড়িয়ে দেওয়ারই অংশ।
সচেতনতা ও অনুশীলন বিষয়ে আলোচনা করেন, ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির ম্যানেজার
শেলি তেরেজা কস্তা,জুনিয়র পগ্রাম অফিসার রকি পালমা। সার্বিক সহযোগিতায় ছিলেন, ওয়াশ ফ্যাসিলিটেটর,আফজল হোসেন ওয়াশ ফ্যাসিলিটেটর
মাসুমা আক্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান,বিদ্যালয়ের এস এম সি কমিটির সাবেক দুইবারের সভাপতি আনোয়ার হোসেন,রানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও রুবেল আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন,অন্যান্য শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রশিক্ষণ ও ক্যাম্পেইন শেষে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




