সংগৃহিত
শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগত যুবককে আটক করা হয়েছিল। পরে লিখিত মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কিলোরোড এলাকায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কয়েকজন নারী শিক্ষার্থী কিলোরোড দিয়ে হেঁটে যাওয়ার সময় দুই যুবক তাঁদের উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি জানতে পেরে নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত দুজনকে প্রশাসনিক ভবনে নিয়ে যান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার শর্তে তাঁদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। অভিযুক্ত দুজন সুনামগঞ্জের ছাতক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনা নতুন নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। শুধু মুচলেকা দিয়ে ছেড়ে দিলে অভিযুক্তরা উৎসাহিত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদ বলেন, অভিযুক্তদের একজন ঘটনার বিষয়ে নিজের ভুল স্বীকার করেছেন। পরে তাঁর অভিভাবককে ডেকে এনে মুচলেকা নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




