সিলেটে হতে পারে ব*জ্রবৃষ্টি
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:১৬ PM

সিলেটে হতে পারে ব*জ্রবৃষ্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৩/২০২৬ ০১:০৫:২৯ PM

সিলেটে হতে পারে ব*জ্রবৃষ্টি

ছবি : সংগৃহীত


সিলেটসহ দেশের সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। এসময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে—এ অবস্থায় আগামীকাল বুধবার সকাল ৯টার মধ্যে সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জৈন্তা বার্তা/আরআর