সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জৈন্তাপুরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুখ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ আবুল হোসেন, তথ্যসেবা কর্মকর্তা তিষাণ আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে জৈন্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যদের উপস্থিতিতে অগ্নিনির্বাপন বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
জৈন্তা বার্তা/আরআর




