হবিগঞ্জে বালুর নিচে মিলল দেড় কোটি টাকার ভা র তী য় জিরা ও চশমা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে বালুর নিচে মিলল দেড় কোটি টাকার ভা র তী য় জিরা ও চশমা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০১:২২:৩৬ অপরাহ্ন

হবিগঞ্জে বালুর নিচে মিলল দেড় কোটি টাকার ভা র তী য় জিরা ও চশমা

সংগৃহীত


হবিগঞ্জে অভিযান চালিয়ে ট্রাকভর্তি বালুর নিচে অভিনব কায়দায় লুকানো প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১০ মার্চ) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভোর আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়।

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকভর্তি বালুর নিচে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার চশমা লুকানো রয়েছে। এগুলো পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

তাৎক্ষণিকভাবে এসব পণ্য জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা কামনা করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক