হবিগঞ্জে দেড় কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

হবিগঞ্জে দেড় কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৩/২০২৬ ০২:১০:৪২ অপরাহ্ন

হবিগঞ্জে দেড় কোটি টাকার ভা*রতীয় পণ্য জ*ব্দ


হবিগঞ্জে অভিনব কায়দায় ট্রাকভর্তি ধানের তুষের বস্তার ভেতরে লুকানো প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনীসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) শুক্রবার (১৩ মার্চ) গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৪ কিলোমিটার অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেয়। রাত ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটি থামান।

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বস্তাভর্তি ধানের তুষের মধ্যে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী লুকিয়ে রাখা হয়েছে। এছাড়া ট্রাকের বস্তার ভেতর থেকে সিম কার্ড সাপোর্টেড একটি গাড়ি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিনে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে ৫৬ কেজি ভারতীয় কাঁচামরিচ জব্দ করে, যার আনুমানিক সিজারমূল্য ৫ হাজার ৬০০ টাকা।

জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা