বাংলাদেশে ঈদের তারিখ নিয়ে যা জানা গেল
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ PM

বাংলাদেশে ঈদের তারিখ নিয়ে যা জানা গেল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০১:৩১:৪৬ PM

বাংলাদেশে ঈদের তারিখ নিয়ে যা জানা গেল

ছবি : সংগৃহীত


দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আর মাত্র ২/৩ দিন পরেই শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দেশে শুরু হয়েছে সরকারি ছুটি। এ ছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে ফিরছে মানুষ।

মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার (১৮ মার্চ) বৈঠক করবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হিজরি শাওয়াল মাসের শুরু ও ঈদের দিন চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

এবারের রমজান মাস ৩০ দিনের হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি জানান, আরব দেশগুলোতে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাবে না। সে অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিন ২০ মার্চ হতে পারে।

সে হিসেবে আগামী ২০ মার্চ শুক্রবার সৌদি আরব, আরব আমিরাত, কাতারসহ ওই অঞ্চলের বেশিরভাগ দেশে ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্য ও আরবের দেশগুলোর এক দিন পরে ঈদুল ফিতর উদযাপিত হয়। সেই হিসেবে বাংলাদেশে ঈদ উদযাপনের সম্ভাবনা বেশি রয়েছে আগামী শনিবার (২১ মার্চ)।

আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করবে। সেই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামী শুক্রবার (২০ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) ঈদ উদযাপিত হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক