ইসরাইল ‘অসহায় ও বিভ্রান্ত’ : ইরান
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৫২ AM

ইসরাইল ‘অসহায় ও বিভ্রান্ত’ : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৩ ০২:৪৪:৪৪ AM

ইসরাইল ‘অসহায় ও বিভ্রান্ত’ : ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরায়েল ‘অসহায় ও বিভ্রান্ত’ হয়ে পড়েছে। কারণ তারা গাজা উপত্যকায় এবং অধিকৃত পশ্চিম তীরে তাদের ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা একটি বিবৃতিতে খামেনি ইসরাইলিদের উদ্দেশে বলেন, হামাসের হাতে বন্দী থাকা নিয়ে উদ্বেগ প্রকাশের সময় তাদের সরকার ‘মিথ্যা কথা বলছে’। যেখানে বন্দীদের রাখা হতে পারে, সেখানেও তারা গোলাবর্ষণ করেছে। তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরাইল কিছু দিনের মধ্যে চুপ হয়ে যাবে।ইরানকে মধ্যপ্রাচ্য তাদের এক নম্বর হুমকি বলে মনে করে ইসরাইল। কেননা, ইরান হামাস এবং হিজবুল্লাহসহ মধ্যপ্রাচ্য বিভিন্ন মুক্তিকামী সংগঠনকে সমর্থন করে।
সূত্র : আল-জাজিরা

JA



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক