ঈদে দর্শনার্থীর ঢল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, প্রাণীদের দেখে উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ PM

ঈদে দর্শনার্থীর ঢল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, প্রাণীদের দেখে উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৬ ০৬:১৭:২৩ PM

ঈদে দর্শনার্থীর ঢল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, প্রাণীদের দেখে উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই

সংগৃহীত


ঈদের দিনে দর্শনার্থীর ঢল নেমেছে চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে হাজির হয়েছেন চিড়িয়াখানা প্রাঙ্গনে। বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ দেখে অনেকেই যেন ফিরে গেছেন শৈশবে। সাধারণ মানুষ বলছেন, লম্বা ছুটিতে এবার ঈদ উদযাপন হচ্ছে মন খুলে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকেই রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় এমন দৃশ্য।মূলত, চিড়িয়াখানায় ঢুকতেই প্রথম দেখা যেসব প্রানীদের, তাদের নিয়ে শিশুদের আগ্রহটা একটু বেশি। সকালে জাতীয় চিড়িয়াখানায় বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ডকারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই।এক প্রান্তে যখন দল বেঁধে চড়ে বেড়াচ্ছে হরিণ, অন্যপ্রান্তে লম্বা গলা বাড়িয়ে জিরাফ যেন স্বাগত জানাচ্ছে আগত দর্শণার্থীদের।

সিংহের খাঁচার সামনেও কমতি নেই উচ্ছ্বাসের। শিশুদের উচ্ছাস তো আছেই, বড়রাও যেন ফিরে গেছেন শৈশবে।দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় নেয়া হয়েছে জোরদার ব্যবস্থা। দিনে প্রায় দেড় লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়— এমন প্রত্যাশা কর্তৃপক্ষের।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল