দেশে জ্বালানি তেলের সংকট নেই, সরবরাহ অব্যাহত আছে: জ্বালানিমন্ত্রী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৫ PM

দেশে জ্বালানি তেলের সংকট নেই, সরবরাহ অব্যাহত আছে: জ্বালানিমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৩/২০২৬ ১০:০৪:১১ PM

দেশে জ্বালানি তেলের সংকট নেই, সরবরাহ অব্যাহত আছে: জ্বালানিমন্ত্রী

সংগৃহিত


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুবলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবে। তাই জনগণকে প্যানিক বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানাচ্ছি। 

তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়েই তেল অমদানি অব্যাহত রেখেছে।এ বিষয়ে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সংকটকে কেন্দ্র করে দাম বাড়ানোর যে পাঁয়তারা ছিল সেটিও সরকার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে। দেশে তেল সরবরাহে ঘাটতি নেই। পাম্পকেন্দ্রিক নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল