শেষ বিদায়ে আশা ভোঁসলে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৬ PM

শেষ বিদায়ে আশা ভোঁসলে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৪/২০২৬ ০৯:৪০:২৭ PM

শেষ বিদায়ে আশা ভোঁসলে

সংগৃহিত


ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা সংগীতজগতে।

সোমবার বিকেলে মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে সেখানে ভিড় করেন বলিউডের অসংখ্য তারকা ও ভক্তরা। উপস্থিত ছিলেন আমির খান, হেলেন, পুনম ঢিলন, আশা পারেখসহ আরও অনেকে।

শুধু তারকারাই নন, সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। প্রিয় কণ্ঠশিল্পীকে শেষবারের মতো দেখতে ও শ্রদ্ধা জানাতে নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় জমান সেখানে।

চোখের জলে, ফুলে আর নীরব শ্রদ্ধায় বিদায় জানানো হয় উপমহাদেশের সংগীতের এক উজ্জ্বল নক্ষত্রকে। তাঁর অগণিত গান আর স্মৃতিই এখন ভরসা ভক্তদের।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
বারবার সড়ক দু*র্ঘটনা, কারণ জানা থাকলেও প্র*তিকার কোথায়?