জালালাবাদ রানার্স সোসাইটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ PM

জালালাবাদ রানার্স সোসাইটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৬ ০৮:৪০:১২ PM

জালালাবাদ রানার্স সোসাইটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সিলেটে জালালাবাদ রানার্স সোসাইটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম।

তিনি বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই। দৌড় একজন মানুষকে শুধু সুস্থ রাখে না, বরং মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলাও গড়ে তোলে। জালালাবাদ রানার্স সোসাইটি সিলেটের তরুণ সমাজকে সুস্থ জীবনধারার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এটি শুধু দৌড়বিদদের সংগঠন নয়; বরং একটি স্বাস্থ্যসচেতন ও সুশৃঙ্খল প্রজন্ম গঠনের প্ল্যাটফর্ম। সংগঠনটি সিলেটের প্রতিটি ঘরে দৌড়ের গুরুত্ব পৌঁছে দিতে কাজ করছে এবং মাদক ও অলসতামুক্ত একটি তারুণ্য গড়ে তুলতে অবদান রাখছে।

ড. শহীদুল ইসলাম সিলেটে নিয়মিত ম্যারাথন ও হাফ-ম্যারাথন আয়োজনের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে স্থানীয় দৌড়বিদরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করতে সক্ষম হবে। রানার্স কমিউনিটির মধ্যে ঐক্য দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ নতুনদের আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জালালাবাদ রানার্স সোসাইটির সভাপতি আকরামুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ ও সদস্য মীর জাকির হোসেন বিদ্যুতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন এবং শাবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর শরীফ আহমেদ।

অনুষ্ঠানে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন- সভাপতি আকরামুল ইসলাম, সহ-সভাপতি মেহেদি হাসান, সাধারণ সম্পাদক হাসান মাসুদ হিল্লোল, সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাংগঠনিক সম্পাদক ধ্রুব রঞ্জন রায়, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুল আলম তুষার, কোষাধ্যক্ষ সৈয়দ আহমদ আল জামিল এবং নির্বাহী সদস্য আব্দুল জলিল, আবুল কালাম আজাদ, জামাল মিয়া ও মীর জাকির হোসেন বিদ্যুৎ।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় সিলেটের বিভিন্ন রানার্স ও ফিটনেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ