প্রতীকী ছবি
সিলেটসহ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে।
আরও বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ থাকবে আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
জৈন্তা বার্তা/আরআর




