সব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের ইতিবাচক পরিবর্তন আসবে -সিসিক প্রশাসক
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪২ AM

নগরবাসী ও সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা

সব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের ইতিবাচক পরিবর্তন আসবে -সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ১১:১৩:৪৬ PM

সব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের ইতিবাচক পরিবর্তন আসবে -সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলভাবে সম্পন্ন হওয়ায় নগরবাসী ও সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

শনিবার (২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন উন্নয়ন থেকে পিছিয়ে থাকা সিলেট এখন নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। প্রধানমন্ত্রীর সরাসরি সম্পৃক্ততায় সিলেটের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে-এমন প্রত্যাশা থেকেই নগরবাসী আশাবাদী, আর এই সফরের মধ্য দিয়ে তার বাস্তব প্রতিফলন শুরু হয়েছে।

তিনি আরও জানান, সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সুরমা নদীর দুই তীরের সৌন্দর্যবর্ধন এবং বন্যা প্রতিরোধে অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। এছাড়াও সিলেটের সার্বিক উন্নয়নে আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের সামগ্রিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ সফল করতে নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের সহযোগিতায় অনুষ্ঠানটি সফল হয়েছে। ভবিষ্যতেও সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।’

এছাড়া পুরো আয়োজন সফল করতে নিরলসভাবে কাজ করা সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও ধন্যবাদ জানান সিসিক প্রশাসক।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ