বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫৭ PM

‘তোমাদের পড়ালেখা করতেই হবে-এতে কোনো ছাড় নেই’ ভবনের পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমপি এমরান চৌধুরী

বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ১০:৫৩:৩৫ PM

বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ  কাজ শুরু

ছবি:সংগৃহীত


সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সরকারি কলেজের দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে যাচ্ছে। কয়েক বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা ৭ তলা একাডেমিক ও প্রশাসনিক ভবনটির পুনঃনির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (৩ মে) কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘তোমাদের পড়ালেখা করতেই হবে-এতে কোনো মাফ নেই। তোমরাই আগামীর দেশ গড়ার কারিগর। শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং যা যা প্রয়োজন, সবই করা হবে।’

জানা যায়, কলেজের ৭ তলা ভবনটির ছাদ ঢালাই সম্পন্ন হলেও দীর্ঘদিন ধরে এটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে ছিল। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কাজেও বিঘ্ন ঘটছিল। নতুন করে ১২ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ভবনটির কাজ পুনরায় শুরু হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাব্বির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম, পর্ষদ প্রধান প্রশান্ত কুমার মৃধা ও শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিম।

এছাড়া উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, জেলা যুবদল নেতা জাহেদ আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এনাম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি