‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেলসহ প্রায় ১.৯০ কোটি টাকার চো*রাচালান পণ্য জ*ব্দ
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৮ AM

সিলেট সীমান্তে অভিযান:

‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেলসহ প্রায় ১.৯০ কোটি টাকার চো*রাচালান পণ্য জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ১১:১১:২৯ PM

‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেলসহ প্রায় ১.৯০ কোটি টাকার চো*রাচালান পণ্য জ*ব্দ

ছবি:সংগৃহীত


সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা একটি ‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে। ব্যাটালিয়ন সদর টহলদলের পাশাপাশি বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর ও শ্রীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, অ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট ও মদসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ, সুপারি ও ট্রাউজার উদ্ধার করা হয়। একই সঙ্গে অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত ট্রলি পাথরসহ আটক করা হয়েছে।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ ৮ হাজার ৭০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
টানা বৃষ্টিতে সিলেট বিভাগ জুড়ে বন্যার পদধ্বনি