সিলেটের বালাগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বালাগঞ্জ নিরাপদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলার ২টি কলেজ, ১৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ১০টি দাখিল মাদরাসাসহ মোট ৩০টি প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ১ম পর্বকরণ, দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারকরণ, সততা সংঘ গঠন, সততা স্টোর স্থাপন ও পরামর্শ কমিটি গঠনের ব্যাপারে আলোচনা হয়। এ ছাড়া আগামী ১০ মে হতে ৩১ মে পর্যন্ত প্রতিষ্ঠানভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী এ এস এম. আনোয়ারুল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণ করেন সমাজসেবক মোহাম্মদ মকদছ আলী, শিক্ষক মো. মনির হোসেন, ইমাম নোমান আহমদ কাওছার, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, উদ্যোক্তা হামিদুর রহমান নয়ন, সমাজসেবক শেখ তোফায়েল আহমদ, নীলমনি বিশ্বাস, শিক্ষার্থী মো. আবু ফজলে রাব্বি জিহাদ, সংগঠক আবু ছালেহ মুহাম্মদ ফাহিম ও নারীনেত্রী লীমা বেগম।
জৈন্তা বার্তা/আরআর




