জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই :তাহসিনা রুশদী লুনা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:০০ PM

ওসমানীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই :তাহসিনা রুশদী লুনা

মো. ফয়ছল আলম

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৫:৪২:৫৯ PM

জাতির উন্নয়নে পুষ্টিকর খাবারের বিকল্প নেই :তাহসিনা রুশদী লুনা

নিজস্ব


সিলেটের ওসমানীনগর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা বলেন, সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। পুষ্টিহীনতা দূর করতে পরিবার, সমাজ ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে মেধাবী ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ অত্যন্ত জরুরি। জাতীয় উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও পুষ্টির গুরুত্ব অপরিসীম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।

এসময় বক্তব্য রাখেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মুর্শেদুল আলম ভূইয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা রাজিব দাস চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্যাহ মিছবা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজুল মিয়া, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ডা. আতিক হোসেন, ডা. মনিকা বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, আতাউর রহমান মানিক, সহ-সভাপতি কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রায়হার আহমদ, কয়েছ মিয়া, মন্না বক্স, প্রধান শিক্ষক নুর মিয়া, বাবু বিজয় প্রসাদ দেব এবং গোয়ালাবাজার স্কুলের শিক্ষার্থী নাবিয়া জান্নাত তাহা।

সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুসলিম আহমদ।সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/সুলতানা