প্যারিসে বালাকোট দিবসে আলোচনা সভা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ PM

সায়্যিদ আহমদ বেরলভীর ত্যাগেই উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে : মাওলানা মাসুক আহমদ

প্যারিসে বালাকোট দিবসে আলোচনা সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ১১:২০:৫১ PM

প্যারিসে বালাকোট দিবসে আলোচনা সভা

ছবি:সংগৃহীত


ফ্রান্সের প্যারিস-এ ঐতিহাসিক বালাকোট দিবস ও সায়্যিদ আহমদ শহীদ বেরলভী রহ.-এর শাহাদাত দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) আনজুমানে আল ইসলাহ প্যারিস মহানগর-এর উদ্যোগে প্যারিসের একটি রেস্টুরেন্টের হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাসুক আহমদ বলেন, তরিকায়ে মুহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা ও ইমামুত তরিকত হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী রহ.-এর অসামান্য ত্যাগের বিনিময়েই উপমহাদেশে সুন্নীয়ত ও ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, সায়্যিদ আহমদ শহীদ বেরলভী রহ. ছিলেন তাদের ছিলছিলার ঊর্ধ্বতন মুর্শিদ এবং তাঁর জীবন ছিল মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। দ্বীনের খেদমতের পাশাপাশি অসহায় মানুষের সেবায়ও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্যে কাজী আব্দুল মুহিত বলেন, ঈমান নিয়ে কবরে যেতে হলে আউলিয়ায়ে কেরামের অনুসরণের বিকল্প নেই। যারা দ্বীনের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের ইতিহাস সংরক্ষণ ও অনুসরণ করা প্রয়োজন। তিনি বলেন, সায়্যিদ আহমদ শহীদ বেরলভী রহ. মুসলমানদের ঈমান ও ঐতিহ্য রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

মাওলানা শাহ মোহাম্মদ আবুল হাসনাত-এর সভাপতিত্বে এবং খন্দকার ইমামুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাহেদ আহমদ।

এ সময় নাশিদ ও শানে ফুলতলী পরিবেশন করেন হাফিজ মোঃ খালেদুর রহমান এবং ক্বারি সুহেল আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ক্বারি রুবেল আহমদ, আহসান হাবীব শাহ, কামাল আহমদ, ক্বারি সুহেল আহমদ এবং খন্দকার ইমামুল হাসান।

এছাড়া বক্তব্য রাখেন ফরিদুজ্জামান, মাওলানা সাহেদ আহমদ, হাফিজ মোঃ খালেদুর রহমান, শামছুদ্দিন আহমদ ও জাকির হোসেন সামাদ প্রমুখ।

মাহফিলের শেষপর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে মিলাদ শরিফ ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
বারবার সড়ক দু*র্ঘটনা, কারণ জানা থাকলেও প্র*তিকার কোথায়?