ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেছেন, জনগণের ভোটাধিকারের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার হিসেবে বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে। কৃষক ও দরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নই বিএনপি সরকারের প্রধান লক্ষ্য।
শনিবার (১৬ মে) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-এর সম্মেলনকক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের কোতোয়ালি থানা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করছেন। তাঁর নেতৃত্বে দেশ উন্নত ও বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে।
আব্দুল কাইয়ুম জালালি পংকী আরও বলেন, সিলেট মহানগর কৃষকদল বর্তমানে একটি সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশেষ করে হুমায়ূন কবির শাহীন-এর নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হয়েছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের সভাপতিত্বে এবং সহসভাপতি একরাম হোসেন মারুফের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন মহানগর কৃষকদলের সভাপতি ও সিসিকের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন। তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তারেক রহমান দেশ-বিদেশে প্রশংসিত হচ্ছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ ও কল্যাণরাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু। এছাড়া বক্তব্য রাখেন মহানগর কৃষকদলের সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান, বদরুল আলম, অধ্যাপক শামসুর রহমান, ফখর উদ্দিন, সুলতান আহমদ চৌধুরী, সৈয়দ নোমানুর রশীদ, শাহ আলম আলী, উসমান গনি কাচন, শেখ লুৎফুর রহমান, আবু বক্কর, মিনহাজ উদ্দিন, বুলবুল আহমদ, সাইফুর রহমান, আলী নেওয়াজ খান তুহিন, রিপন আহমদ, মোতাহার হোসেন জিহাদসহ কৃষকদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্বে সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম মতছির-কে সভাপতি এবং আব্দুল্লাহ আল মাহমুদ খান-কে সাধারণ সম্পাদক করে কৃষকদল সিলেট মহানগর কোতোয়ালি মডেল থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




