সিলেট বিভাগে ভারি বর্ষণের শ'ঙ্কা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩৮ PM

সিলেট বিভাগে ভারি বর্ষণের শ'ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ১২:৪৭:৪১ PM

সিলেট বিভাগে ভারি বর্ষণের শ'ঙ্কা

ছবি : সংগৃহীত


সিলেটসহ দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পার বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে। সেই সঙ্গে দেশের ১৪ জেলায় যে মৃদৃ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 

রবিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে— এ অবস্থায় আগামীকাল সোমবার সকাল ৯টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া একই সময়ের মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতে প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

জৈন্তাবার্তা / আরআর