সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃ'ত্যু
রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:৩৭ PM

সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃ'ত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭/০৫/২০২৬ ০২:১১:১২ PM

সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃ'ত্যু

ফাইল ছবি


সিলেট বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। শনিবার (১৬ মে) সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে।

রবিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৪ জন। তাদেরকে নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২১ জন রোগী ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩১ শিশু।

জৈন্তাবার্তা / আরআর