মহাকাশে ছোট্ট চাঁদের সন্ধান পেল নাসা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৬ AM

মহাকাশে ছোট্ট চাঁদের সন্ধান পেল নাসা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ১২:১৬:১০ PM

মহাকাশে ছোট্ট চাঁদের সন্ধান পেল নাসা

ছবি: সংগৃহীত


নাসার মহাকাশযান ‘লুসির’ পাঠানো গ্রহাণু দিনকিনেশের ছবিতে ‘ছোট্ট একটি চাঁদে’র সন্ধান মিলেছে। ছবিতে দেখা গেছে, গ্রহাণুটির চারপাশে ঘুরছে চাঁদটি।

লুসি বুধবার দিনকিনেশের কাছ দিয়ে উড়ে যাচ্ছিল। সেটির অবস্থান মঙ্গলগ্রহের কাছে সৌরজগতের প্রধান গ্রহাণু বলয়ে। পৃথিবীতে পাঠানো লুসির ছবিগুলো যাচাই করে দেখা যায়, দিনকিনেশের আকৃতি ৭৯০ মিটারের মতো। আর এর চাঁদটির আকৃতি ২২০ মিটার।

বৃহস্পতি গ্রহের কাছে বড় আকৃতির এবং রহস্যে ঘেরা কিছু গ্রহ নিয়ে কাজ করতে লুসিকে পাঠিয়েছিল নাসা। সে গন্তব্যে যাওয়ার পথেই দিনকিনেশের ছবি তোলে মহাকাশযানটি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক