বিএনপির নৈরাজ্য দমনে ছাত্রলীগই যথেষ্ট : মাহিয়া মাহি
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৫ PM

বিএনপির নৈরাজ্য দমনে ছাত্রলীগই যথেষ্ট : মাহিয়া মাহি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০৭:৩১:১৪ AM

বিএনপির নৈরাজ্য দমনে ছাত্রলীগই যথেষ্ট : মাহিয়া মাহি

ছবি: সংগৃহীত


 চিত্রনায়িকা মাহিয়া মাহি বলছেন, বিএনপি বর্তমানে দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা উন্নয়ন বঞ্চিত করতে চায় বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাকে। যার কারণে দেশে হরতাল–অবরোধের নামে আগুন-সন্ত্রাসে নেমেছে। তাদের আগুন-সন্ত্রাস দমনে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরাই যথেষ্ট।

বিএনপির নৈরাজ্য দমনে ছাত্রলীগই যথেষ্ট : মাহি

সোমবার (৬ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগ।

মাহি বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েক দিন যাবৎ ঘুরেছি। কোথাও হরতাল-অবরোধের প্রভাব পড়েনি। মানুষ এখন বুঝতে শিখেছে তারা আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ। ফলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গঠনে সহযোগিতা করবে।’

তিনি বলেন, চলমান জ্বালাও-পোড়াও আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চায় না বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় আসুক। বছরের প্রথম দিনে শেখ হাসিনা সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেয়। তারাও চায় না বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে জ্বালাও-পোড়াও করুক।

বিএনপি-জামায়াতের কঠোর সমালোচনা করে এই চিত্রনায়িকা বলেন, বিএনপির কিছু নেতাকর্মী আমাদের ছোট ভাই-বোনদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। তাদের সচেতন করতে হবে। তরুণদের সরকারের উন্নয়নের বিষয়ে জানাতে হবে। যেন তারা নৌকা মার্কায় ভোট দেয়।

বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার আয়োজনে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে শহরের বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান