দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে: সিসিক প্রশাসক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৫ AM

দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ১১:২৯:৪৭ PM

দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের বিপুল জনশক্তিকে দক্ষ কর্মশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষার ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে। মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষার মাধ্যমে এগিয়ে যাবে, পাশাপাশি অন্য শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষা দিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

মঙ্গলবার (১৬ জুন) দক্ষিণ সুরমা সরকারি কলেজে আয়োজিত ‘দক্ষতা, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সালমা ইয়াসমিনের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সৈয়দা মোমেনা বেগম লিমু ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক নাফিস সাকিনার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। বর্তমান সরকার জনবান্ধব ও সুষম উন্নয়নে বিশ্বাসী। দেশের প্রয়োজন অনুযায়ী আধুনিক ও জনমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক সমাজের সহযোগিতা প্রয়োজন।

দক্ষিণ সুরমা সরকারি কলেজের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেটের প্রবেশদ্বার হিসেবে দক্ষিণ সুরমার গুরুত্ব অনেক। এ এলাকার গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এই কলেজের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, কলেজে একটি দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ও নতুন একাডেমিক ভবন নির্মাণে সহযোগিতা করা হবে। তিনি প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে বাস্তবায়নে বেশি বিশ্বাসী উল্লেখ করে বলেন, খুব শিগগিরই উন্নয়ন কার্যক্রম শুরু হবে।

সিলেটের শিক্ষার ঐতিহ্যের কথা তুলে ধরে সিসিক প্রশাসক বলেন, চল্লিশ ও পঞ্চাশের দশকে আসাম-বেঙ্গল অঞ্চলে উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এমসি কলেজ অন্যতম ছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসতেন। তবে সময়ের সঙ্গে শিক্ষার সেই ঐতিহ্য ও মান ধরে রাখতে আরও উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, শিক্ষাবিদ জিসি দেব, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও অধ্যাপক নাজমা চৌধুরীর মতো কৃতী ব্যক্তিত্ব সিলেটের গৌরব। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষার মান উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম, একাডেমিক কাউন্সিলের সম্পাদক মতিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. ময়নুল হক। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আব্দুল বাসিত, জামিউল হাসান ও রেদোয়ান হাসান লাবিব।

এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলে

জৈন্তা বার্তা/ ওয়াদুদ