বিসিএস এর কার্যনির্বাহী কমিটি গঠন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৩ AM

চেয়ারম্যান এনামুল, ভাইস চেয়ারম্যান পার্থ

বিসিএস এর কার্যনির্বাহী কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ১২:০৫:৩০ AM

বিসিএস এর কার্যনির্বাহী কমিটি গঠন

ছবি:সংগৃহীত


দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৬-২৭ মেয়াদকালের সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গত রবিবার অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭ সদস্যের মধ্যে সোমবার পদ বণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

দুই বছর মেয়াদী এই কমিটিতে এনামুল কুদ্দুছ চৌধুরীকে চেয়ারম্যান, পার্থ চৌধুরীকে ভাইস চেয়ারম্যান, আবু সাঈদ মো. তাইফকে সেক্রেটারি, মো. গোলাম কিবরিয়াকে জয়েন্ট সেক্রেটারি, হাবিবুর রহমানকে কোষাধ্যক্ষ এবং মো. ফরহাদ হোসেন ও সৈয়দ রিজওয়ানুল হককে সদস্য করে সিলেট শাখার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামী ১ জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করবে।  

মঙ্গলবার বিসিএসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিলেট, বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও টাঙ্গাইল শাখা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ছিলেন কে. এম. এইচ. শহিদুল হক। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. জাবেদুর রহমান শাহীন ও মোশারফ হোসেন সুমন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ