শাহরুখের ‘জওয়ান’ সিনেমার নতুন রেকর্ড
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ PM

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার নতুন রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৩ ১০:৫৯:৩১ AM

শাহরুখের ‘জওয়ান’ সিনেমার নতুন রেকর্ড

ছবি সংগৃহীত


শাহরুখ খানের জওয়ান গড়ল নতুন রেকর্ড। শুধু ২০২৩ সালের নয়, বলিউডের ছবির ইতিহাসে এমন অভাবনীয় সাফল্যের মুখ দেখেনি কোনো সিনেমা। এমনি এক রেকর্ড গড়ল জওয়ান। এরইমধ্যে বিশ্বব্যাপী ১১০০ কোটির ব্যবসা করে সর্বাধিক উপার্জিত হিন্দি ছবি হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন কিং খান। এতকিছুর পর নতুন করে কোন রেকর্ড গড়ল এই সিনেমা।

বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার)। সেখানে লেখেন প্রায় ৩.৯২ কোটি লোক হলে এসেছে জওয়ান দেখতে। হিন্দি সিনেমার ইতিহাসে যা সর্বোচ্চ। 

সুমিত কাদেল লেখেন, ‘প্রেক্ষাগৃহে জওয়ান দেখতে ৩.৯২ কোটি লোকের পা পড়েছে। যা হিন্দি সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। ওটিটি-তে মুক্তি পাওয়ার পরও জওয়ান চলছে সিনেমা হলে।’

সুমিত জওয়ানের আয়ের অঙ্ক শেয়ার করে লিখলেন, ভারতে ছবির আয় ৫৮৩.৪৫ কোটি, ডাবিং ৬০.৪৪ কোটি। ভারতে মোট আয় ৬৪৩.৮৯ কোটি। আর বিশ্বব্যাপী আয় ১১৫১.৭৩ কোটি।

আপাতত শাহরুখ খানের ভক্তরা অধীর অপেক্ষায় আছেন ডাঙ্কি মুক্তির। রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার কাজ করছেন শাহরুখ খান। আগে বেশ কয়েকবার সুযোগ এলেও, দুজনের একসঙ্গে কাজ করা হয়নি বিভিন্ন কারণে। কিং খানের জন্মদিনের দিন প্রকাশ্যে এসেছিল টিজার। ছবিতে আরও রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমন ইরানি। ২২ ডিসেম্বর এই সিনেমার মুক্তি পাওয়ার কথা রয়েছে।  ক

সালমানের টাইগার ৩-তেও কথা রয়েছে শাহরুখের কেমিওর। যদিও তা নিশ্চিত নয় এখনই। তবে শাহরুখ আর সালমানকে জলদি দেখা যাবে টাইগার ভার্সেস পাঠান-এ। চ

সূত্র : হিন্দুস্তান টাইমস

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান