ইসরাইলকে ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ PM

ইসরাইলকে ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৬:২৭:৫৯ AM

ইসরাইলকে ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ইসরাইলকে ফের সতর্ক করল যুক্তরাষ্ট্র


তেল আভিভ দাবি করেছে, হামাস যোদ্ধাদের হত্যা করতে গাজা শহরের কেন্দ্রস্থলে ঢুকে পড়েছে ইসরাইলি সেনা। এবার যুদ্ধবিধ্বস্ত নগরের নিচে থাকা তাদের গোপন সুড়ঙ্গগুলোতে হামলা চালানো হচ্ছে। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গাজা পুনর্দখলের এই কৌশলকে ভালোভাবে দেখছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, ‘গাজা পুনর্দখল ইসরাইলের মানুষের জন্য ভালো হবে না।

মঙ্গলবারই ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘গোটা গাজা শহরের নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুত তেল আভিভ।’ ঘুরিয়ে গাজা দখলের কথাই বলেছেন তিনি।

এ বিষয়ে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘প্রেসিডেন্ট (জো বাইডেন) মনে করেন গাজা পুনর্দখল ইসরাইলের মানুষের জন্য ভালো হবে না।’ আরও বলেন, ‘এখন মূল প্রশ্ন, যুদ্ধ পরবর্তী গাজারা চেহারা কেমন হবে, গাজার প্রশাসনিক ব্যবস্থা কী দাঁড়াবে। কারণ, গত এক মাসে যাই ঘটে থাকুক, কেবল ৬ অক্টোবরের হামলার প্রেক্ষিতে, হামাসের কথা ভেবে বৃহত্তর বিষয়টির বিবেচনা হতে পারে না।

ইসরাইল-হামাস যুদ্ধের এক মাস পূর্তিতে এবিসি নিউজকে মঙ্গলবার নেতানিয়াহু বলেছিলেন, ‘তাদের হাতে গাজার শাসনভার থাকা উচিত, যারা হামাসের পথে চলতে চায় না।’ এর পর সরাসরি বলেন, ‘আমি মনে করি ইসরাইল গাজাকে অনির্দিষ্টকালের জন্য নিরাপত্তা দিতে সক্ষম। কারণ আমরা ভুক্তভোগী, গাজার নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে না থাকলে কী হয়, আমরা তা জানি।’ নেতানিয়াহুর এই মন্তব্যের পরই ইসরাইলকে গাজা পুনর্দখল নিয়ে সতর্ক করল আমেরিকা। সূত্র: সিএনএন।

JA



শীর্ষ সংবাদ:

শাহজালালের মাজারে কোটি টাকার দান, এবার হিসাব হবে নতুন নীতিমালায়
‘নৃ*শংস হ*ত্যাকা*ণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় দেওয়া হবে না’: প্রবাসী কল্যাণমন্ত্রী
খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরেছে’: কাইয়ুম চৌধুরী
চা শ্রমিকদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে- শ্রমমন্ত্রী
খোলা হয়েছে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স, চলছে গণনা
সিলেটে তিন খু'নের নেপথ্যে জমির বি'রোধ?
হা'মের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ