গোয়াইনঘাটে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪০ PM

গোয়াইনঘাটে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৩:০৪:৫২ PM

গোয়াইনঘাটে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদের প্রশাসনিক সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। তিনি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ টাকা ও সেলাই মেশিন তুলে দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায় এবং সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শ্যামল দাস। এছাড়া উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করে হচ্ছে। এই ধরনের সহায়তা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী