কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুল*ন্ত ম*রদেহ উ*দ্ধার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪২ PM

নি*র্যাতনের অ*ভিযোগ পরিবারের, তদন্তের পর ব্যবস্থা: পুলিশ

কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুল*ন্ত ম*রদেহ উ*দ্ধার

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৮:১৭:৫৬ PM

কোম্পানীগঞ্জে গৃহবধূর ঝুল*ন্ত ম*রদেহ উ*দ্ধার

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খায়েরগাঁও গ্রাম থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে পরিকল্পিত হত্যার দাবি করেছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার খায়েরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা আক্তার চৌধুরী (৩৩) ওই গ্রামের খাইরুল মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় দরজা খুলে ঘরের ভেতরে তাসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বড় ভাই হোসেন চৌধুরী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বামী, শ্বশুর ও শাশুড়ি তার বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী