রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪২ PM

শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান

রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ০৯:৪২:২৫ PM

রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রাজনগর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নে সুধীজন ও অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শামীম আজাদের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী হাজী শাহাব উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে পলাশ তালুকদার বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিভাবকদের আরও সচেতন হতে হবে। বিশেষ করে মায়েদের সন্তানের পড়াশোনার প্রতি নিয়মিত নজর রাখতে হবে। অভিভাবকেরা নিয়মিত বিদ্যালয়ে এসে সন্তানের লেখাপড়ার খোঁজ নিলে শিক্ষার্থীরা পড়াশোনায় ফাঁকি দেওয়ার সুযোগ পাবে না।

তিনি আরও বলেন, যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল, তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগে এ ধরনের সমাবেশ শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, এনসিপির উপজেলা আহ্বায়ক ওবায়েদ আহমেদ, শিক্ষক নেতা জিয়াউর রহমান মিজান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের উন্নয়নকাজে সহায়তার জন্য একটি উন্নয়ন তহবিল গঠন করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী