এই শিক্ষাপ্রতিষ্ঠানই আমার জীবনের ভিত্তি’-নিজ বিদ্যালয়ে এমপি এমরান
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৪ AM

আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

এই শিক্ষাপ্রতিষ্ঠানই আমার জীবনের ভিত্তি’-নিজ বিদ্যালয়ে এমপি এমরান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৭/২০২৬ ১১:১৮:৩৬ PM

এই শিক্ষাপ্রতিষ্ঠানই আমার জীবনের ভিত্তি’-নিজ বিদ্যালয়ে এমপি এমরান

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় তিনি বলেন, ‘এই শিক্ষাপ্রতিষ্ঠানই আমার জীবনের ভিত্তি নির্মাণ করেছে। তাই বিদ্যালয়ের উন্নয়নের সঙ্গে আমার আবেগ ও দায়িত্ববোধ জড়িয়ে রয়েছে।’

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলার হেতিমগঞ্জ এলাকার আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ভবন উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. কবির আহমদ বাবরের সভাপতিত্বে এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস সামাদ ও সিনিয়র শিক্ষক গিয়াস উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি এমরান আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ও মূল্যবোধই তাঁকে আজকের অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি সততা, শৃঙ্খলা, মেধা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি এমপি এমরান আহমদ চৌধুরীর দায়বদ্ধতা শুধু স্মৃতিচারণে সীমাবদ্ধ নয়; শিক্ষা অবকাঠামোর উন্নয়ন, আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং এলাকার সার্বিক অগ্রগতিতেও তাঁর ভূমিকা প্রশংসনীয়।

স্মৃতিচারণ করে এমপির সহপাঠী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু বলেন, ছাত্রজীবন থেকেই এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বগুণ, মেধা ও আত্মবিশ্বাস ছিল ব্যতিক্রমী। তখনই তাঁদের বিশ্বাস ছিল, তিনি একদিন দেশের নেতৃত্বের পর্যায়ে পৌঁছাবেন। আজ সংসদ সদস্য হিসেবে নিজের বিদ্যালয়ে ফিরে আসা তাঁদের জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এমসি একাডেমির সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী এবং ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু।

এ ছাড়া বক্তব্য দেন ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান শাহান, সাবেক শিক্ষক মোস্তাক আহমদ, সাবেক শিক্ষার্থী সালেহ আহমদ দুদু, নিজাম উদ্দিন আহমদ ও সুজন খান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস শহীদ এবং মানপত্র পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফরিদ আহমদ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং ভবনটি ঘুরে দেখেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীকে মা*রধরের ঘ*টনায় শাবিপ্রবিতে দুই শিক্ষার্থী ব*হিষ্কার
এই শিক্ষাপ্রতিষ্ঠানই আমার জীবনের ভিত্তি’-নিজ বিদ্যালয়ে এমপি এমরান
সিলেটে লা*ইসেন্স ছাড়াই চলছিল ১৪ হাসপাতাল-ক্লিনিক! অ*ভিযানে নামছে প্রশাসন
ছাতকে চেলা নদীর শাখা থেকে অ*বৈধ বালু উ*ত্তোলন, ২৬ জনের বি*রুদ্ধে মা*মলা
সিলেট দেশের অন্যতম সম্প্রীতির নগরী- জেলা প্রশাসক
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে বেশি করে গাছ লাগাতে হবে’ -সিসিক প্রশাসক
এসএমপির নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম
বন্যার ঝুঁ'কিতে সিলেট বিভাগ
গোয়াইনঘাটে নদীগর্ভে বি*লীনের পথে জেলা পরিষদ ডাকবাংলো
খাবারের মান নিয়ে অ*ভিযোগ করায় শিক্ষার্থীকে মা*রধর, শাবিপ্রবিতে বিক্ষো*ভ