সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ PM

জরিমানা ও ১৫ দিনের আল্টিমেটাম

সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৭/২০২৬ ০৮:৪৫:২৯ PM

সিলেটে স্বাস্থ্য খাতে অ*ভিযান অব্যাহত, এবার সুরমা ভ্যালী হাসপাতাল ও ফার্মেসি

ছবি:সংগৃহীত


লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনার অভিযোগে সিলেট মহানগরীর আম্বরখানা-দর্শনদেউড়ী এলাকার সুরমা ভ্যালী হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে হাসপাতালটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্র ঠিক করতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই অভিযানে সুরমা ভ্যালী ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী অভিযান চালিয়ে হাসপাতালটির লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় জেলার হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিগুলোতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের লাইসেন্স, আইনগত অনুমোদন এবং ওষুধ বিক্রির বিধিবিধান যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, এর আগে সিলেটের হাওয়াপাড়ার সেন্ট্রাল হাসপাতালকে অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মির্জাজাঙ্গালের সেফওয়ে হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি সিলগালা করা হয়। শিবগঞ্জের আল-বারাকা চক্ষু হাসপাতালকেও ৫ হাজার টাকা জরিমানা করে দুই সপ্তাহের মধ্যে লাইসেন্স নবায়নের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর প্রথম ফেনী সফর, থাকছে একাধিক কর্মসূচি
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী