আমরা সমীকরণ বদলাতে যুদ্ধ শুরু করেছি : হামাস
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৪৭ AM

আমরা সমীকরণ বদলাতে যুদ্ধ শুরু করেছি : হামাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৭:৫১:২৩ AM

আমরা সমীকরণ বদলাতে যুদ্ধ শুরু করেছি : হামাস

ফাইল ছবি


গাজা যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের সমীকরণ বদলানোর অঙ্গিকার ব্যক্ত করেছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে এমনই মন্তব্য করেছেন হামাসের পলিটব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া।

হাইয়া বলেন, ‘আমরা গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামলা চালিয়েছি। এর পেছনে আমাদের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের সমগ্র সমীকরণ পরিবর্তন করা। ফিলিস্তিন ইস্যু থেকে সবার দৃষ্টি ফিরে গেছে। নতুনভাবে বিষয়টি দৃষ্টিতে আনাও আমাদের উদ্দেশ্য ছিল।

তিনি আরো বলেন, ‘আমরা জানি যে সমীকরণ পরিবর্তনের জন্য আমাদের দুঃসাহসিক কোনো অভিযানে নামতে হবে। এও জানা ছিল যে এর প্রতিক্রিয়া বড় হবে। তবুও এই হামলা চালিয়েছি। যেন বিশ্ব জানে যে ফিলিস্তিনি ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।

তিনি আরো বলেন, আমরা গাজা নিয়ন্ত্রণে রাখা বা সেখানে পানি ও বিদ্যুৎ আমদানির জন্য এই যুদ্ধ শুরু করিনি। আমরা সমীকরণ বদলাতে এই যুদ্ধ শুরু করেছি।

প্রতিবেদনে মন্তব্য করা হয়, আল-হাইয়া ও অন্য হামাস নেতাদের বক্তব্যে এ কথা প্রতীয়মান হয় যে তারা গাজা শাসন করার চিন্তা করে না। তারা অবিরাম সঙ্ঘাতেই আস্থা রাখতে চায়।

হামাসের মিডিয়া সেলের সদস্য তাহের এল নৌনু বলেন, ‘আমি আশা করি যে ইসরাইলের সাথে আমাদের যুদ্ধ একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। আর এ সময় আরব বিশ্ব আমাদের পাশেই থাকবে।

সূত্র : টাইমস অফ ইসরাইল

JA



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক