খাবারের বাক্স ভেবে জলজ্যান্ত মানুষকে পিষে ফেলেছে রোবট
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫০ AM

খাবারের বাক্স ভেবে জলজ্যান্ত মানুষকে পিষে ফেলেছে রোবট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৩ ১২:০৩:১৮ PM

খাবারের বাক্স ভেবে জলজ্যান্ত মানুষকে পিষে ফেলেছে রোবট

ছবি: সংগৃহীত


দক্ষিণ কোরিয়ায় খাবারের বাক্স ভেবে জলজ্যান্ত মানুষকে পিষে ফেলেছে রোবট। নিহত ব্যক্তি ওই রোবোটিক কোম্পানিরই কর্মী বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়, চল্লিশোর্ধ্ব ওই কর্মী রোবটটি পরীক্ষা করতে গেলে রোবটটি তাঁকে সবজির বাক্স ভেবে নিয়ে চেপে ধরে। রোবটটি তাঁকে কনভেয়ার বেল্টের ওপর চেপে ধরার কারণে তাঁর মুখ ও বুকে আঘাত লাগে। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

প্রতিবেদন অনুসারে, রোবটের দায়িত্ব ছিল গোলমরিচের বাক্স তোলা ও তা পাটাতনে রাখা। পুলিশ জানায়, ওই কর্মী রোবটটির সেন্সর পরীক্ষা করছিলেন। দক্ষিণ কোরিয়ার জাইওনস্যাং অঙ্গরাজ্যের গোলমরিচ বাছাইয়ের এক প্ল্যান্টে ৮ নভেম্বর রোবটটি পরীক্ষামূলকভাবে চালানো হয়। পরীক্ষাটি ৬ নভেম্বর হওয়ার কথা। কিন্তু এর সেন্সরে কিছু সমস্যা দেখা দেওয়ায় তা দুই দিন পেছানো হয়।

আজ বুধবার রাতে রোবট তৈরিকারী কোম্পানির ওই কর্মী ত্রুটিপূর্ণ যন্ত্রগুলো পরীক্ষা করতে যান।  ওই ঘটনার পরে প্ল্যান্টের মালিক ডংগোসেওং এক্সপোর্ট অ্যাগ্রিকালচারাল কমপ্লেক্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিরাপত্তার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে।  গত মার্চে এক অটোমোবাইল কারখানায় কাজ করার সময় রোবটের কারণে গুরুতর আঘাত পান দক্ষিণ কোরিয়ার এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক