ওসমানীনগরে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৪ PM

ওসমানীনগরে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ৩০/০৭/২০২৬ ০৮:৩১:৪৬ PM

ওসমানীনগরে কৃষক প্রশিক্ষণ কর্মশালা

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধিতে উদ্বুদ্ধ করতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবাব মিয়া এবং গীতা পাঠ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা পল্লব ভট্টাচার্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক। তিনি কৃষকদের উদ্দেশ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষি সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী এবং কৃষকদের পক্ষে বক্তব্য দেন বজলুর রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলু মিয়াসহ উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা।
বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরাও কৃষি বিষয়ক নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: