সিলেটে ৪৭ লাখ টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৮ AM

সিলেটে ৪৭ লাখ টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৬ ০২:৫২:২০ PM

সিলেটে ৪৭ লাখ টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ


সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোন, কসমেটিকস, গরু-মহিষ, কম্বল, চকলেট, চা-পাতা, ফুচকা, সুপারি, চিনি, সনপাপড়ী ও মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চোরাচালানীর পণ্য জব্দ করেছে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এসব পণ্যের মূল্য ৪৭ লাখ টাকার বেশি।

শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, শ্রীপুর, প্রতাপপুর ও বিছনাকান্দি বিওপির সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালানীর পণ্য জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের মোবাইল ফোন, কসমেটিকস, গরু, মহিষ, কম্বল, চকলেট, চা-পাতা, ফুচকা, সুপারি, চিনি, সনপাপড়ী ও মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজারমূল্য ৪৭ লাখ ৫৩ হাজার টাকা।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানীর পণ্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল