তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ PM

সাখাওয়াত আলী শাহী সভাপতি, নাজিম উদ্দিন পান্না সাধারণ সম্পাদক

তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৮/২০২৬ ১২:১৭:৫৭ AM

তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


সিলেটে তাঁতীপাড়া সমাজ কল্যাণ সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে সাখাওয়াত আলী শাহীকে সভাপতি এবং মো. নাজিম উদ্দিন পান্নাকে সাধারণ সম্পাদক করে ২০২৬ সালের জন্য ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার রাতে তাঁতীপাড়ার দি এইডেড হাই স্কুলের সভাকক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি সাখাওয়াত আলী শাহীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

বক্তব্যে নাসিম হোসাইন বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণ ও যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে ঐক্যের কোনো বিকল্প নেই। এলাকার তরুণ ও কিশোরদের খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর, সমৃদ্ধ ও গঠনমূলক সমাজ গড়ে তোলা সম্ভব। তাঁতীপাড়া এলাকার যেকোনো কল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি পাশে থাকার আশ্বাস দেন।

নতুন কমিটির দায়িত্বশীলরা

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশফাকুজ্জামান সালেহ, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আজিম, কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দে, দপ্তর সম্পাদক তারেক হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কার্তিক পাল এবং শিক্ষা ও প্রচার সম্পাদক শাহআলম।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন জাফর কমির ও বিপ্লব পাল।

সভায় আরও উপস্থিত ছিলেন জয়দেব কুমার ধর, অ্যাডভোকেট পি.কে. রায়, সাবেক কাউন্সিলর জামাল আহমদ, শফি চৌধুরী, শওকত আলী শান, আব্দুল মতিন, গোলাম সরওয়ার, রমাপদ ভট্টাচার্য, গোপাল সাহা, বিমল রায়, প্রবীর দেবনাথ, ধ্রুব রায়, মামুনুর রশিদ, অঞ্জন মজুমদার, শাহ আলম, আশরাফুজ্জামান সালেহ, এমদাদুর রশিদ, শিবাজী দাস, আকবর আলী রুবেল, শমসের রাসেল, নাজিম উদ্দিন পান্না, আব্দুল্লাহ রুবেল, তারেক হোসেন, সৈয়দ মিজান, আহমদ হাসান, আতিকুর রহমান আজিম, মো. মঈন উদ্দিন ও মোহাম্মদ সালেক আহমদসহ সংস্থার সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় তাঁতীপাড়ার বাসিন্দা নাসিম হোসাইন পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পাওয়ায় সংস্থার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নতুন কমিটি ঘোষণা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নৈশভোজের আয়োজন করা হয়।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক