সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ PM

হত্যাকাণ্ডের প্রতিবাদ, আসামির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৮/২০২৬ ০৭:৩৪:২০ PM

সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর রায়নগরে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহকর্মীর নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

হত্যাকাণ্ডের প্রতিবাদ, আসামির দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

মিতালী আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতি ও ১৯ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আব্দুস সাত্তার একজন স্বনামধন্য ব্যবসায়ী ও সামাজিকভাবে পরিচিত ব্যক্তি ছিলেন। তাঁর পরিবারকে এভাবে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে ঘটনার অল্প সময়ের মধ্যেই পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে-এটি আশার বিষয়। এখন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।’

সিসিক প্রশাসক আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তদন্তের মাধ্যমে তা খুঁজে বের করতে হবে। প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই আইনের বাইরে না থাকে, সেটি নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমিও এলাকাবাসীর সঙ্গে একমত-আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই। দেশে গুরুতর অপরাধের দ্রুত বিচারের জন্য দ্রুতবিচার আদালতে মামলা পরিচালনার নজির রয়েছে। আমরা চাই, এই হত্যাকাণ্ডের বিচারও দ্রুতবিচার আদালতের মাধ্যমে সম্পন্ন করা হোক এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।’

ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করায় সিলেট মহানগর পুলিশ কমিশনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের ধন্যবাদ জানান আব্দুল কাইয়ুম চৌধুরী। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: